
সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ১৬১তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে । ১৬১তম সাহিত্য আসরটি অনুষ্ঠিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে।
বৃহস্পতিবার ৮ অক্টোবর রাতে জুম অ্যাপসের মাধ্যমে সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার গুহের সভাপতিত্বে এ আসর অনুষ্ঠিত হয়। আসরের আলোচনায় অংশ নেন কবি নজরুল-ফররুখ ফাউন্ডেশনের সভাপতি এমদাদুল হক চৌধুরী, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ বি এম শরিফুজ্জামান শাহ, কৃষিবিদ এম আহসান উল্লাহ, সাহিত্য আসরের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কবি আদিত্য মোরশেদ, সদস্য ও সাংবাদিক জয়নাল আবেদীন হিরো, পাকেরহাট মহিলা কলেজের সিনিয়র প্রভাষক এ মাহফুজ আলী শাহ, সোশ্যাল ইসলামী ব্যাংকের রানীর বন্দর শাখার ম্যানেজার মোজাহারুল ইসলাম মাজহার, জমির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন, ফাতেমা মাশরুমের আজিজুল ইসলাম বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক আজিজুল বারী বসুনিয়া, দারোয়ানী টেক্সটাইল মিলের অবসরপ্রাপ্ত কর্মচারী লুৎফর রহমান, সংগীত শিল্পী কাজী আনিছুর রহমান শিক্ষার্থী জি এম রূসাফী ও শিক্ষা নবিস আইনজীবী জয়নুল আবেদীন।
গোটা আসরটি পরিচালনা করেন সাহিত্য আসরের এডমিন শিল্প সাহিত্য সংসদের সমাজ ও সাহিত্য সম্পাদক কথা সাহিত্যিক আকমল সরকার রাজু। আসরটিতে সাহিত্য আসরের সদস্যরা কৌতুক, কবিতা আবৃত্তি, গান গেয়ে মাতিয়ে তোলেন। আসরে বিভিন্ন পেশা শ্রেণির লোক অংশ নেন। আগামী সপ্তাহে ১৬২তম সাহিত্য আসরটি অনুষ্ঠিত হবে কবি শেখ ফজলুল করিমের সাহিত্য কর্ম নিয়ে।
ভিন্নবার্তা ডটকম/এসএস