1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ৫:০৩ pm

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে মিরাজুল ইসলাম মিরাজ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় ইটভাটার কাছে পদ্মা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিরাজুল পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কোলদিয়াড় গ্রামে ইটভাটার কাছে পদ্মা নদীর পাড়ে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়। দু’দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মরিচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলমগীর জানান, পদ্মায় যুবকের মরদেহ ভাসতে দেখে থানায় জানানো হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ