1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রবাসীদের সুবিধার্থে সৌদিগামী ফ্লাইটে আসন ফাঁকা রাখার শর্ত শিথিল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ১২:৩৮ am

সৌদি আরবগামী ফ্লাইটে যাত্রী বহনে আসন ফাঁকা রাখার বাধ্যবাধকতা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত শিথিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সৌদি প্রবাসীদের ফেরাতে চলমান সংকট নিরসনে এ সিদ্ধান্ত নিল সংস্থাটি। আজ (৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ থেকে সৌদিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের প্রতিটি ফ্লাইটে যাত্রী বহনের ক্ষেত্রে আরোপিত সংখ্যার সীমাবদ্ধতা বড় (প্রশস্ত) প্লেনে জন্য ২৬০ ও ছোট (অপ্রশস্ত) প্লেনে জন্য ১৪০ জন নেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এক্ষেত্রে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলো ২৪ অক্টোবর পর্যন্ত শতভাগ আসনে যাত্রী বহন করতে পারবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ