1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর পা বিচ্ছিন্ন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ১২:৩০ am

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। এতে তার একটি পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। রবিবার বিকেলে মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল চালক আরিফুল ইসলাম (২৫)। সে বুড়িচং উপজেলা সদরের মৃত শহিদ মিয়ার ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাহিন মিয়া জানান, ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি কাভার্ডভ্যান পার্কিং করা ছিল। এসময় নিমসার থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা লাগে কাভার্ড ভ্যানের সাথে। এতে মোটরসাইকেলটি ছিটকে পেছনের দিকে চলে আসে। এমন সময় একটি ট্রাক পেছন দিকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। তার একটি পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আরিফের অবস্থা আশংকাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি শাফায়াত হোসেন জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিকে উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ