1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিরিয়ায় সংঘর্ষে ১৮ সরকারপন্থী ও আইএস যোদ্ধা নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ১:০০ am

সিরিয়ার উত্তরাঞ্চলে বৃহস্পতিবার থেকে সংঘর্ষে ১৮ সরকারপন্থী যোদ্ধা ও জিহাদি নিহত হয়েছে।

রুশ বিমান হামলার সমর্থনে সরকারি বাহিনী এবং ইসলামিক স্টেট গ্রুপের জিহাদিদের মধ্যে এ সংঘর্ষ হয়।

শুক্রবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, রাকা, আলেপ্পো ও হামা প্রদেশের মিলিত স্থান বাদিয়া মরুভূমি এবং হোমস প্রদেশের পূর্বাঞ্চলে চলা এ সংঘর্ষে সরকারপন্থী ও মিত্র বাহিনীর ১১ যোদ্ধা এবং সাত জিহাদি নিহত হয়েছে।

ব্রিটেনভিত্তিক এই সংস্থা আরও বলছে, সিরিয়ার সরকারি বাহিনীর সমর্থনে রাশিয়ান বিমান জিহাদিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আইএস জিহাদিরা ২০১৯ সালের মার্চ মাসে সিরিয়ায় তাদের বৃহৎ অংশের নিয়ন্ত্রণ হারালেও বাদিয়া মরুভূমি এলাকা এখনও ধরে রেখেছে এবং নিয়মিত হামলা চালিয়ে আসছে।

উল্লেখ্য, ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিরাট এলাকাজুড়ে আইএস জিহাদিরা নিজস্ব খেলাফত ঘোষণা করে। কিন্তু একের পর এক অভিযান চালিয়ে ওই সব অঞ্চল থেকে তাদের বিতাড়িত করা হয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ