1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সারার দুর্দিনে পাশে নেই বাবা সাইফ আলি খান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ১১:৪৫ am

বলিউডে মাদককাণ্ডের জট ছাড়াতে রীতিমতো তৎপর দেশটির নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ইতোমধ্যেই জেরা করা হয়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুরের মতো প্রথম সারির অভিনেত্রীকে। তদন্তের স্বার্থে চারজনেরই ফোন নিয়ে নেয়া হয়েছে। বলা যায় এসব নিয়ে বেশ বিপদেই আছেন সারা আলি খান।

শোনা যাচ্ছে মেয়ের বিপদে পাশে নেই বাবা সাইফ আলি খান। দূরত্ব বাড়ছে সাইফ এবং তার কন্যা সারার মধ্যে। ঝামেলা এড়াতেই কি আচমকাই দিল্লি গেলেন ছোট নবাব?

মাদককাণ্ডে কয়েকদিন আগেই জড়িয়ে গিয়েছে সারা আলি খানের নাম। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে চলেছে জেরাও। অথচ বাবা সাইফ আলি খান নাকি এই সব ‘অযাচিত ঝামেলায়’ এই মুহূর্তে নিজেকে জড়াতে একেবারেই নারাজ। মুম্বাইয়ের বেশ কয়েকটি সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে এমনটাই।

দিন কয়েক আগেই সপরিবারে দিল্লি পাড়ি দিয়েছেন সাইফ। স্ত্রী কারিনার ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং হবে দিল্লিতেই। সাইফও নাকি এসব ঝামেলা থেকে নিজেকে সরিয়ে রাখতে আপাতত দিল্লিকেই ‘নিরাপদ’ বলে মনে করছেন। শোনা যাচ্ছে, কারিনার শুটিং শেষ না হওয়া পর্যন্ত আপাতত দিল্লিতেই তাদের ‘পদৌতি প্যালেসে’ থাকবে খান খানদান।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ