1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শেরপুরে গৃহকর্মী নির্যাতনের বিচার দাবিতে মানববন্ধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ ৫:১০ pm

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গৃহকর্মী সাদিয়া ওরফে ফেলির ওপর অমানবিক নির্যাতনকারী গৃহকত্রী রাবেয়া আক্তার ঝুমুরের দৃষ্টান্তমূলক শাস্তি ও গৃহকর্তা আহসান হাবিব শাকিলকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় শেরপুর জেলা প্রশাসকের গেইটের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে যোগ হয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

নাজমুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, নূর-ই আলম চঞ্চল, এডভোকেট মোঃ নুরুল ইসলাম তালুকদার, এডভোকেট কামরুল হাসান, সাংবাদিক মহিউদ্দিন সোহেল, বুলবুল আহম্মেদ।
মানববন্ধন কর্মসূচি শেষে শেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ