1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘সিরিয়া থেকে তেল চুরি করে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ৯:৩৯ pm

সিরিয়ার আলজাজিরা অঞ্চল থেকে প্রতিনিয়ত তেল লুট করে ইরাক হয়ে পাচার করছে যুক্তরাষ্ট্র। রোববার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

এতে বলা হয়েছে, সিরিয়া থেকে চুরি করা তেলভর্তি ৩০টি ট্যাংকারের একটি বহর আল-ইয়ারুবিয়া এলাকায় আল-ওয়ালিদ অবৈধ ক্রসিং দিয়ে প্রতিবেশী ইরাকে প্রবেশ করেছে।

খবরে বলা হয়, কুর্দিশ সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের সহযোগিতায় সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলের বেশিরভাগ তেলক্ষেত্র নিয়ন্ত্রণ করছে।

জুলাই মাসের শেষের দিকে সিনেটের একটি শুনানিতে সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক কথোপকথনে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ