1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন ‘নভেম্বরে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ১১:৩৫ pm

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে আবারও সংসদের বিশেষ অধিবেশন ডাকার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী রোববার বলেন, “নতুন করে বিশেষ অধিবেশন আহ্বানের চিন্তা করা হচ্ছে। নভেম্বরে অধিবেশনটি হতে পারে।”

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে এর আগে গত ২২-২৩ মার্চ বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে পরে তা স্থগিত করা হয়।

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের সংশোধিত কর্মসূচি নিয়ে রোববার সংসদে একটি বৈঠক হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব তাতে সভাপতিত্ব করেন।

মার্চের অধিবেশন স্থগিত করার আগে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। এবারও তাদের আমন্ত্রণ জানানো হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এছাড়া মুজিববর্ষ উপলক্ষে ১০টি কর্মসূচি নিয়েছে জাতীয় সংসদ। এর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি এখনও চলছে।

এছাড়া নভেম্বরে মুজিব বর্ষের ওয়েবসাইট উদ্বোধন, স্মারক ডাকটিকিট উন্মোচন, ৪ নভেম্বর সংবিধান দিবস উদযাপন, মাসব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদশর্নী, ‘সংসদে বঙ্গবন্ধু’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, শিশুমেলাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ