1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফের বিশেষ অধিবেশনের উদ্যোগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ৭:১০ pm

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আবারও সংসদের বিশেষ অধিবেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। এর আগে মার্চে দুই দফায় বিশেষ অধিবেশন ডাকা হলেও করোনার কারণে তা বাতিল করা হয়। এজন্য চলতি বছরের ৭ নভেম্বর এই বিশেষ অধিবেশন আয়োজনের চিন্তা চলছে। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের সংশোধিত কর্মসূচি নিয়ে আয়োজিত বৈঠকে এতথ্য জানানো হয়।

রবিবার (২০ সেপ্টেম্বর) সংসদ ভবনে আয়োজিত সংসদ সচিবালয়ের সিনিয়র সচিববের সভাপতিত্বে এ সংক্রান্ত বৈঠক হয়। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাতিল হওয়া আগের অধিবেশনের প্রস্তুতির মতো এবারও বিদেশি অথিতিদের এই বিশেষ অধিবেশনে আমন্ত্রণ জানানো হবে। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

এ বিষয়ে জানতে চাইলে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন, ‘নতুন করে বিশেষ অধিবেশন ডাকার চিন্তা করা হচ্ছে। নভেম্বরে অধিবেশনটি হতে পারে এমনটা আমি জেনেছি।’

এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে ১০টি কর্মসূচি নিয়েছে জাতীয় সংসদ। এর মধ্যে এখন বৃক্ষ রোপণ চলমান রয়েছে। নভেম্বরে মুজিববর্ষের ওয়েবসাইট উদ্বোধন, স্মারক ডাকটিকিট উন্মোচন, ৪ নভেম্বর সংবিধান দিবস উদযাপন, মাসব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদশর্নী, ‘সংসদে বঙ্গবন্ধু’ বই প্রকাশনা, শিশুমেলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। ২২ ও ২৩ মার্চ এই অধিবেশন বসার কথা ছিল। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে অধিবেশন বাতিল করা হয়।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ