1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
উপলক্ষ্য প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মবার্ষিকী

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ১:২৪ am

২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে অনলাইন আন্তর্জাতিক র‌্যাপিড দাবা করতে যাচ্ছে সার্ক দাবা ফেডারেশন। কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ১২ দেশের দাবাড়ুদের নিয়ে এই আসর। টুর্নামেন্টের নাম জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক র‌্যাপিড দাবা। জানান বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।

প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মবার্ষিকীর সাথে মিল রেখেই ৭৪ জন দাবাড়ুকে সুযোগ দেয়া হবে এই আসরে। এতে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও মিয়ানমারের একজন করে গ্র্যান্ডমাস্টার অংশ নেবেন। ভারত থেকে পাঁচ গ্র্যান্ডমাস্টার ও সার্ক অঞ্চলের বাকী ছয় দেশ থেকে দুই জন করে দাবাড়ু অংশ নেবেন এই টুর্নামেন্টে। বাকীরা বাংলাদেশের দাবাড়ু।

এতে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ অসুস্থতার জন্য না খেলার কথা জানালেও ফেডারেশন তাকে মত পাল্টাতে অনুরোধ জানাবে। দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারের আরেক জন আবদুল্লাহ আল রাকিব অবশ্য খেলেন না অনলাইন দাবায়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ