২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে অনলাইন আন্তর্জাতিক র্যাপিড দাবা করতে যাচ্ছে সার্ক দাবা ফেডারেশন। কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ১২ দেশের দাবাড়ুদের নিয়ে এই আসর। টুর্নামেন্টের নাম জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক র্যাপিড দাবা। জানান বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।
প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মবার্ষিকীর সাথে মিল রেখেই ৭৪ জন দাবাড়ুকে সুযোগ দেয়া হবে এই আসরে। এতে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও মিয়ানমারের একজন করে গ্র্যান্ডমাস্টার অংশ নেবেন। ভারত থেকে পাঁচ গ্র্যান্ডমাস্টার ও সার্ক অঞ্চলের বাকী ছয় দেশ থেকে দুই জন করে দাবাড়ু অংশ নেবেন এই টুর্নামেন্টে। বাকীরা বাংলাদেশের দাবাড়ু।
এতে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ অসুস্থতার জন্য না খেলার কথা জানালেও ফেডারেশন তাকে মত পাল্টাতে অনুরোধ জানাবে। দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারের আরেক জন আবদুল্লাহ আল রাকিব অবশ্য খেলেন না অনলাইন দাবায়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051