1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাগুরায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ৫:২৪ pm

মাগুরায় দুই বাসের মুখোমুখি সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক যাত্রী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মাগুরা-যশোর সড়কের মঘীরঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতদের মরদেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মাগুরা হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহজালাল বাবু বলেন, দুপুর আড়াইটার দিকে মাগুরা-যশোর সড়কের মঘীরঢালে দুটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা থেকে যশোরগামী চাকলাদার পরিবহনের একটি যাত্রীবাহি বাস অপরদিক থেকে আসা যাত্রীবাহী সোহাগ পরিবহনকে সাইড দিতে গেলে মুখোমুখি সংঘর্ষে দুটি বাসই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অপর একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চাকলাদার পরিবহনের তিন যাত্রী নিহত হন। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে উদ্ধার কার্যক্রম শেষে বিস্তারিত জানানো হবে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ