1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
জিসিএ বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ শ্রেষ্ঠ শিক্ষক: বান কি মুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ২:০৬ am

জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ শ্রেষ্ঠ শিক্ষক। এক্ষেত্রে বাংলাদেশ থেকেই আমাদের শিক্ষা নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ৮ম সেক্রেটারি জেনারেল বান কি মুন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘের ৮ম সেক্রেটারি জেনারেল বান কি মুন ঢাকায় স্থাপিত গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতিসংঘের ৮ম সেক্রেটারি জেনারেল বান কি মুন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জিসিএ সিইও প্যাট্রিক ভেক্রোজেইন প্রমুখ।

বান কি মুন বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন কাজ করবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে। সে কারণেই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই জিসিএ অফিস খোলা হয়েছে। এর মধ্যে দিয়ে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরো এগিয়ে যাবে। আর আমি এ বিষয়ে খুবই আশাবাদী।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতাও বাড়ছে। যে কারণে প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে প্রাণহানির সংখ্যা এখন খুবই কম। বাংলাদেশে জিসিএ অফিস খোলায় আন্তর্জাতিক সহযোগিতা ক্ষেত্রে একটি মাইলস্টোন হিসেবে কাজ করবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ