
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মনির ফরাজী (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাতে চিকিৎসাধীন অবস্থায় মনির ফরাজী নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরমধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। বাকি মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ