1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

নারায়ণগঞ্জে দগ্ধদের কারও অবস্থাই ভালো না: স্বাস্থ্যমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ৪:৫২ pm

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বায়তুল সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানালেন, চিকিৎসাধীন কারও অবস্থাই ভালো না। সবার শ্বাসনালি পুড়ে গেছে।

রোববার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, বিস্ফোরণে দগ্ধ ৩৭ জন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। তাদের মধ্যে ২৪ জন মারা গেছেন। প্রত্যেকেরই ৭০ থেকে ৮০ শতাংশ পোড়া। এখন যে ১৩ জন চিকিৎসাধীন তাদের কারও অবস্থাই ভালো না। সবার শ্বাসনালি পোড়া। পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

তবে চিকিৎসকরা তাদের সুস্থ করতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এতে করে কিছুসংখ্যক দগ্ধ বেঁচে যাবেন বলে আশা করছেন তিনি।

জাহিদ মালেক বলেন, এই ঘটনায় অবহেলাজনিত কারণ দেখিয়ে মামলা হয়েছে। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কারও সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেয়া হবে।

ঢাকার বাইরে বার্ন ইউনিট করা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব হাসপাতালেই বার্ন ইউনিট করার পরিকল্পনা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এসেছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিদের পরিবারপ্রতি ২০ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। এ ছাড়া রোগীদের চিকিৎসার জন্য সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের তল্লা এলাকার মসজিদে এসি বিস্ফোরণে ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ