1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিজ হাতে ৫ সন্তানকে খুন করলেন মা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ১২:০৫ am

জার্মানির জলিঙ্গেন শহরে ২৭ বছর বয়সি এক মা তার পাঁচ সন্তানকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই নারী পরে নিজেও ট্রেনের নীচে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

ছয় সন্তানের এক মা তার পাঁচ সন্তানকে হত্যার পর নিজে ড্যুসেলডর্ফ রেলওয়ে স্টেশনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে ওই নারীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত শিশুদের মধ্যে তিনটি মেয়ে ও দুটি ছেলে৷ তাদের বয়স দেড় থেকে আটের মধ্যে৷ এগারো বছর বয়সি একটি ছেলে বেঁচে যায়৷ তাকে পরিবারের কাছে রাখা হয়েছে।

কী কারণে ওই শিশুদের হত্যা করা হলো তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে৷ বিল্ড পত্রিকা জানায়, নিহত পাঁচ সন্তানের নানী পুলিশকে বলেছেন, তার নিজের মেয়েই তার সন্তানদের হত্যা করেছেন৷ ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশ কর্মকর্তারা পাঁচটি শিশুর লাশ দেখতে পান।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ