1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০ ৬:৩৭ pm

বাংলাদেশ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ সোমবার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারিকৃত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহেল বাকীকে অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুককে পুলিশ একাডেমি সারদায়; র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুবর রহমানকে শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে; গাজীপুর পুলিশ কমিশনার আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জ উপ-পুলিশ পরিদর্শক হিসেবে; অপরাধ তদন্ত বিভাগ সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ