1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুয়েতে বাংলাদেশি মা-মেয়েকে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ১০:১৪ am

কুয়েতে বাংলাদেশি এক নারী (৫৬) ও তার মেয়ের (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ। দেশটির জিলিপ অঞ্চলে একটি বাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহে রক্তের দাগ পাওয়া গেছে। পুলিশের ধারণা পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) কুয়েতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে নিহত ওই নারীর নাম মমতা এবং তার মেয়ের নাম স্বর্ণলতা। বাংলাদেশে তাদের বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ আনিসুজ্জামান জানান, জিলিপ এলাকায় মা ও মেয়ে বাড়িতে একা থাকতো। গতকাল রাতে ছুরি দিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনিসুজ্জামান বলেন, ‘আমি ওই অঞ্চলের পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে জেনেছি রাতে ওই মা-মেয়েকে হত্যা করা হয়েছে। সকালে তাদের মৃতদেহ ওই বাসায় পাওয়া যায়। লাশের ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।’

রাষ্ট্রদূত আরও জানান, দেশটির ওই অঞ্চলে অনেক বাংলাদেশি বসবাস করে। এ বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানান তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ