
নীলফামারীর সৈয়দপুরে ১৫৫তম সাপ্তাহিক সাহিত্য আসর ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট রাতে এটি অনুষ্ঠিত হয় জুম এ্যাপস এর মাধ্যমে। এতে সভাপতিত্ব করেন সাবেক অবসর প্রাপ্ত শিক্ষক স্বপন কুমার গুহ।
পরিচালনা করেন সাহিত্য আসরের সদস্য সচিব কথা সাহিত্যিক আকমল সরকার রাজু। এতে অংশ নেন কবি কন্যা ডেইজী আদানী, শিল্পী কাজী আনিছুর রহমান, কামারপুকুর ডিগ্রি কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।
আসরে ভার্চুয়াল পদ্ধতিতে প্রায় ৪০ জন লেখক, কবি গায়ক, নাট্যকারসহ শিক্ষার্থী অংশ নেন। এর আগে একই পদ্ধতিতে ২০ আগস্ট ১৫৪ তম সাপ্তাহিক আসর অনুষ্ঠিত হয়।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস