1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

গাজায় হামাস ঘাঁটিতে যুদ্ধবিমান-ট্যাংক হামলা ইসরাইলের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ৩:২০ pm

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ দল হামাসের ঘাঁটি লক্ষ্যবস্তু করে যুদ্ধবিমান ও ট্যাংক দিয়ে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। শুক্রবার ভোর হওয়ার আগেই ইহুদি এ অবৈধ রাষ্ট্রের সেনাবাহিনীর হামলায় কেঁপে ওঠে গাজা।

এক টুইট বার্তায় ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনের গাজা থেকে বেলুন বোমা হামলার জবাব দিতেই হামাসকে লক্ষ্য করে এমন সামরিক হামলা চালানো হয়েছে।

ফিলিস্তনের একটি সূত্র জানায়, ইসরাইলি বিমান থেকে গাজা ও রাফায় ফিলিস্তিনি প্রতিরোধী দল হামাসের সশস্ত্র শাখা ইজ আদ-দিন-আল-কাসাম ব্রিগেডের একটি ঘাঁটি ও পর্যবেক্ষণ চৌকিতে হামলা চালিয়েছে।

টুইটারে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা থেকে ইসরাইলের অভ্যন্তরে ছয়টি রকেট হামলা চালানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে গাজায় খাদ্য ওষুধ ছাড়া সবধরনের পণ্য আমদানি বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী। পাশাপাশি গাজার মৎস্য আহোরণ কেন্দ্রটিও বন্ধ করে দেওয়া হয়। করোনার সময়ে ইসরাইলি অবরোধ ফিলিস্তিনিদের চরম দুর্দশায় ফেলেছে।

গাজায় সীমান্ত থেকে ইসরাইলে বেলুন বোমা হামলার অজুহাতে কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিমান দিয়ে হামলা চালাচ্ছে ইহুদি এ অবৈধ রাষ্ট্রটি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ