1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশ-ত্রিপুরা নৌপথ চালু সেপ্টেম্বরে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ৭:৫৮ pm

বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার প্রথমবারের মতো নৌপথে বাণিজ্যের সুবিধা তৈরি হতে যাচ্ছে। বাংলাদেশের দাউদকান্দি ও ত্রিপুরার সোনামুড়ার মধ্যে অভ্যন্তরীণ নৌপথ চালু হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। সেখান থেকে সড়কপথে ত্রিপুরার রাজধানী আগরতলায় যাবে পণ্যের চালান।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর ফেসবুক পেজে এ কথা জানান। দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, এটি কোনো ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট সুবিধা নয়। পরীক্ষমূলকভাবে এটি মূলত দুই দেশের মধ্যে সরাসরি পণ্য আমদানি-রপ্তানির রুট হিসেবে ব্যবহার করা হবে।

গোমতী নদীপথে ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া থেকে বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত ৯৩ কিলোমিটার দীর্ঘ নৌপথে পণ্য আনা–নেওয়া হবে। সারা বছর যথেষ্ট পরিমাণে পানি থাকার কারণেই গোমতী নদীকে বেছে নেওয়া হয়েছে পণ্য আনা–নেওয়ার বাণিজ্যপথ হিসেবে।

দাউদকান্দি থেকে গোমতী নদী দিয়ে মুরাদনগর, দেবীদ্বার, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, কুমিল্লা সদর ও বিবিরবাজার হয়ে সোনামুড়ায় পণ্য নেওয়া হবে। সেখান থেকে সড়কপথে পণ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় যাবে।

দাউদকান্দি থেকে সোনামুড়ার দূরত্ব ৯৩ কিলোমিটার। এটি কোনো ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট সুবিধা নয়। এটি মূলত দুই দেশের মধ্যে সরাসরি পণ্য আমদানি-রপ্তানির রুট হিসেবে ব্যবহার করা হবে।

গতকাল বুধবার ফেসবুকে নিজের ওয়ালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক বার্তায় বলেন, ‘ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে ত্রিপুরা। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে গোমতী নদীপথে সোনামুড়া থেকে বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত প্রথম পরীক্ষামূলক নৌ চলাচল শুরু হতে যাচ্ছে।’ এ সফরেই ঢাকা থেকে সোনামুড়ায় বার্জে চেপে ত্রিপুরায় পৌঁছাবে ৫০ মেট্রিক টন সিমেন্ট। ত্রিপুরার ইতিহাসে এর আগে জাহাজে চেপে কোনো পণ্য পৌঁছায়নি।

গত মে মাসে ঢাকায় ভারত-বাংলাদেশ প্রটোকল যাত্রাপথের অংশ হিসেবে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ ও বাংলাদেশের নৌসচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়, তারই অন্তর্গত ছিল সোনামুড়া-দাউদকান্দি নৌপথ।

দীর্ঘ এ নদীপথের ৮৯ দশমিক ৫ কিলোমিটার পড়েছে বাংলাদেশে এবং বাকি পথ ভারতে। ৪ জুলাই ভারত-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ প্রকল্পের জন্য গোমতী নদীর ওপর উদ্বোধন করা হয় এক ভাসমান জেটির। এ নৌপথে ৫০ টন পণ্য বহনকারী ছোট নৌকা চলাচল করতে পারবে বলে জানা গেছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ