1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশে মাথাপিছু আয় দুই হাজার ডলার ছাড়িয়েছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ৬:০৬ pm

বর্তমানে দেশে মাথাপিছু আয় দুই হাজার ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত এবং উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তা এই সময়ের আগেই বাস্তবায়িত হবে।

বৃহস্পতিবার জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকা’র বাংলাদেশে নিযুক্ত প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইউহো সৌজন্য সাক্ষাৎ করার সময় মন্ত্রী এ কথা বলেন।

এসময় হায়াকাওয়া ইউহো জাইকার সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের অধীন বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে অবকাঠামোর উন্নয়ন ও নতুন অবকাঠামো নির্মাণ, পরযটনসহ সরকারি-বেসরকারি সকল ক্ষেত্রে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। তাই জাপান সরকার এবং জাপানের বেসরকারি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান তিনি। বাংলাদেশ-জাপান দীর্ঘদিনের বন্ধন আগামীতে আরো সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মোঃ তাজুল ইসলাম।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ