1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত
অপরাধীদের খুঁজছে পুলিশ

সাকিবের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্য

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ৭:৫৯ pm

দুই পাশে সূর্যমুখীর খেত, মাঝখানে পায়ে চলা পথ। ঝুঁটিতে ফুল গুঁজে হাসিমুখে দাঁড়িয়ে আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছোট্ট মেয়ে‌। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবির নিচে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন কোনো কোনো ফেসবুক ব্যবহারকারী।

পুলিশ আপত্তিকর মন্তব্যকারীদের ব্যাপারে খোঁজখবর শুরু করেছে।

ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটিজ অ্যান্ড ক্রাইম বিভাগের উপকমিশনার আ ফ ম আল কিবরিয়া গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উপকমিশনার কিবরিয়া বলেন, শিশুটিকে নিয়ে করা আপত্তিকর মন্তব্য পুলিশের চোখে পড়েছে। যে যে আইডি থেকে এ ধরনের মন্তব্য করা হয়েছে সেগুলো শনাক্তের কাজ চলছে। শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাকিব আল হাসান এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন কি না জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, সাকিব এখনো যোগাযোগ করেননি। তাঁরা স্বপ্রণোদিত হয়ে কাজটি করছেন।

সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ফেসবুক পেজে এখন আর তাঁদের শিশুকন্যার ওই ছবিটি নেই।

শাহিন আলম, ড্রিমলেস কিং রেজোয়ান, আবরার শাহরিয়ার, শাহ মো. আবদুল্লাহ, নিউটন তরফদার ও বিনিয়াস হাসদা নামের কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। ক্ষুব্ধ ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই আপত্তিকর মন্তব্যকারীদের নারী ও শিশু নিপীড়ক বলেও মন্তব্য করেন। তাঁরা কঠোর শাস্তি চাইছেনও চাইছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ