1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ যুবকের কারাদণ্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ১২:৩৫ am

নীলফামারীর সৈয়দপুরে নিষিদ্ধ ঘোষিত ট্যাপেনটাডল বিক্রির দায়ে দুই বিক্রেতাকে পৃথক পৃথকভাবে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, শহরের নিয়ামতপুর শুটকি আড়ৎ জুমআ পাড়ার সামশুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৬)। তাকে বিক্রয় ও বহনের অপরাধে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপরজন হলেন- দিনাজপুর জেলার পাবতীপুর উপজেলার সোনাপুকুর এলাকার মৃত রইসুলের ছেলে মাহমুদুল ইসলাম (২২)। তাকে বিক্রয় ও মজুত রাখার দায়ে ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

মাহমুদুল ইসলামের সৈয়দপুর শহরের দিনাজপুর সড়কে ঔষধের দোকান রয়েছে। অভিযানের সময় তার দোকান থেকে নিষিদ্ধ ২৭ পিস ট্যাপেনটাডল পাওয়া যায় । সে দীর্ঘ দিন থেকে ট্যাপেনটাডল মজুত করে বিক্রয় করে আসছিল। অপর জনকে বহন ও সেবনের দায়ে ১ বছর কারাদণ্ড প্রদান করা হয়।

মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ওসি বলেন, অভিযান অব্যাহত থাকবে এবং সৈয়দপুরকে যেকোন মূল্যেই মাদক মুক্ত করা হবে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ