1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বেকারত্ব নিয়ে মোদিকে কড়া বার্তা এমপি নুসরাতের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ৭:০৮ pm

তিনি টলিউডের নায়িকা। তিনি বসিরহাটের তৃণমূল সাংসদ। এই দ্বিতীয় ভূমিকা থেকেই ভারতের বেকারত্ব নিয়ে টুইটারে তীব্র ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন। তিনি লিখেছেন, আপনি তরুণ প্রজন্মের মন অথবা তাদের হতাশা বুঝতে ব্যর্থ। দেশকে চালানোর জন্যে তরুণ প্রজন্মের প্রয়োজনীয়তাও আপনি বোঝেন না।

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি এর একটি রিপোর্ট উদ্ধৃত করে নুসরাত জানিয়েছেন, দেশে এপ্রিল থেকে এই অগাস্ট পর্যন্ত এক কোটি আশি লাখ তরুণ লকডাউনে চাকরি খুইয়েছে। জুলাইতেই কর্মহীনতার শিকার হয়েছে পঞ্চাশ লাখ মানুষ। নুসরাত এই পরিসংখ্যানের উল্লেখ করে বলেছেন, এই সংখ্যক বেকার নিয়ে দেশ চলতে পারে না।

দেশের অর্থনীতি স্তব্ধ হয়ে গেছে বলে নুসরাত অভিযোগ করেন। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি অবশ্য জানাচ্ছে, তিন কোটি নব্বই লাখ নতুন চাকরির সুযোগও এসেছে। নুসরাতের এই টুইট যথেষ্ট সাড়া জাগিয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ