1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র: কাদের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ২:১৬ pm

স্বাধীনতার ঘোষণার পাঠক স্বাধীনতার ঘোষক হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জিয়া (জিয়াউর রহমান) ইতিহাসের ফুটনোট মাত্র, ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না।

আজ বুধবার বরিশাল সড়ক জোন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন। তিনি বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের মাস্টারমাইন্ড বিএনপি। ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে। ইতিহাস বিকৃত করে পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুকে নির্বাসনে দিয়ে নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শেখাতে চেয়েছে। কিন্তু ইতিহাস চলে নিজস্ব গতিতে। অপরাধীদের একসময়ে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হয়, ইতিহাস কাউকে ক্ষমা করে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জিয়াউর রহমানকে নাকি ছোট করা হচ্ছে-এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বেইমান মুশতাক সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিল? খুনিদের বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিল?

এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভা ও পিপিই বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতৃত্বে রিলিফ কমিটি গঠন করেছিলেন। ঠিক একইভাবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটের পাশাপাশি ঘনীভূত এই দুর্যোগের দিনেও বরাবরের মতো ত্রাণ কমিটি গঠনের মাধ্যমে দেশব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ