1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

কোয়ার্টার থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ১১:১৫ pm

জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক ডা. সুলতানা পারভীনের (৩৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় হাসপাতালের আবাসিক কোয়ার্টার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক জানান, শনিবার রাতে ডিউটি শেষে তিনি কোয়ার্টারে ফিরেন। রোববার সারাদিন বাসা থেকে বের না হওয়ায় সন্দেহ হলে পুলিশসহ হাসপাতালের অন্যদের সঙ্গে নিয়ে কোয়ার্টারে তার রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশ পাওয়া যায়।

মেলান্দহ থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, ধারণা করা হচ্ছে ডাক্তার সুলতানা পারভীন আত্মহত্যা করেছেন। তার শরীরে প্যাথেডিন পুশের আলামত পাওয়া গেছে। ৫টি প্যাথেডিন ও একটি সিরিঞ্জ তার বালিশের নিচে পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার ও সার্কেল এসপি ছামিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সুলতানা পারভীন ৩০তম বিসিএসের মেডিকেলের (গাইনি) ছাত্রী ছিলেন। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার আলাউদ্দিন আজাদের কন্যা। তিনি ঢাকার মোহাম্মদপুরের ২৮/এ নম্বর বাসা, রোড নং-৩, মোহাম্মদী আবাসিক এলাকায় থাকতেন। তিনি মেলান্দহ হাসপাতালে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি অবিবাহিত ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ