1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

সৌদি রাজপুত্র আজিজ বিন তুর্কির মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ১২:০৭ am

সৌদি আরবের রাজপুত্র আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল সাউদ মারা গেছেন। দেশটির বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, শনিবার রাজধানী রিয়াদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রাজপুত্র আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল সাউদ ১৯৬২ সালের ২৭ অক্টোবর রিয়াদে জম্মগ্রহণ করেন। বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের পঞ্চম পুত্র ছিলেন তিনি। রাজকুমারী আয়েদা ফুস্তুক ছিলেন তার মা। বৃটেনের হার্ডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। অর্থনীতি বিষয়েও ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৯১ সাল থেকে সৌদি আরবের ন্যাশনাল গার্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন শুরু করেন। যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজের উপদেষ্টা হিসেবেও কাজ করেন তিনি। ২০১১ সালে বাদশাহ আবদুল্লাহর পক্ষে উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০০৪ সালে সৌদি আরবের বাণিজ্যের উন্নতি-অগ্রগতির জন্য আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল সাউদ ‘সেন্টানিয়াল ফান্ড’ বা শতবর্ষ তহবিল গঠন করেন। রিয়াদের বিখ্যাত কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ছিলেন তিনি। এছাড়া ‘কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেশন’-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ