1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হিন্দু মহাজোটের শ্রদ্ধাঞ্জলী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ৪:৩২ pm

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি  জাতীয় জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা  নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।

শনিবার  সকালে   হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট বিধান বিহারী গোস্বামী , মহাসচিব এডভোকেট গোবিন্দ  চন্দ্র প্রমানিক ও যুগ্ন মহাসচিব সাংবাদিক সুজন দে এর নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এ্ই সময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জোটের সহ সভাপতি প্রদীপ কুমার পাল, ঢাকা মহানগর হিন্দু মহাজোটের সভাপতি ডি, কে সমির, সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, সাংগঠনিক সম্পাদক নিপু পাল, ছাত্র জোটের সভাপতি সাজেন কৃঞ্চ বল, স্বেচ্ছাসেব জোটের আহবায়ক শ্যামল ঘোষ সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে  মহাসচিব  এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বঙ্গবন্ধু তো কোনো একক দল বা   গোষ্টির নেতা নন। তিনি সমগ্র বাংলাদেশের মানুষের জাতির পিতা। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।  তিনি স্বপ্ন দেখেছিলেন একটি ক্ষুধা মুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ।    তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। আমরা হিন্দু মহাজোট প্রধানমন্ত্রীর এই কাজের সারথি হিসেবে কাজ করছি। একই সঙ্গে বাংলাদেশে কোনো হিন্দু যেন নির্যাতন নিপিড়নের শিকার না হয়,  সে  জন্য অতিতের মতো আগামীতেও কার্যকর ব্যাবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নেবেন, এটি বঙ্গবন্ধুর কন্যার কাছে আমাদের প্রত্যাশা। এদিকে জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে রাজধানীর শনি মন্দিরে প্রার্থনা সভারও আয়োজন করে জাতীয় হিন্দু মহাজোট ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ