1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত

রিজেন্ট ও জেকেজি সম্পর্কে তথ্য দিয়েছেন: সাবেক স্বাস্থ্য ডিজি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ৫:২০ pm

রিজেন্ট হাসপাতাল ও জেকেজির করোনা পরীক্ষার প্রতারণার অভিযোগ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ৩টা ২০ মিনিট পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আবুল কালাম আজাদ বলেন, ‘রিজেন্ট ও জেকেজি সম্পর্কে আমি যা জানি তা বলেছি।’

স্বাস্থ্য অধিদফতরের অনিয়ম প্রসঙ্গে জানতে চাইলে কোনও উত্তর দেননি সাবেক এই মহাপরিচালক। বুধবারের (১২ আগস্ট) মতো আজও নিজের দক্ষতা, যোগ্যতা ও নিষ্ঠার কথা বলেন তিনি। একইসঙ্গে কেউ অপরাধ করলে কঠোর শাস্তি দাবি করেন এবং বলেন, ‘এ বিষয়ে তদন্তে আমি সব ধরনের সহযোগিতা করবো।’

দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ’র নেতৃত্বে অনুসন্ধানকারী দলের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

একই অভিযোগে ১২ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. মো. আমিনুল হাসান, উপপরিচালক মো. ইউনুস আলী, ডা. মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এছাড়া নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনায় অনিয়মের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে ১২ আগস্ট প্রথমদিনের মতো জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে অনুসন্ধানকারী দলের সদস্যরা।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ