1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ৩:২৭ pm

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় টেঁটাবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন।

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার উচিতপুরা ইউনিয়নের কাদিরদিয়া গ্রামে দুদফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি উচিতপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের বড় ভাই।

স্থানীয়রা জানান, উচিতপুরা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) হানিফ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর গ্রুপের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উচিতপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য হানিফের সঙ্গে উচিতপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের সঙ্গে রাজনৈতিক বিরোধ রয়েছে।

এরই জের ধরে গত ৫ আগস্ট সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর তার দলবল নিয়ে হানিফ মেম্বারের বাড়িতে হামলা চালায়।

এ সময় বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলেও এ ঘটনার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে হানিফ মেম্বারের লোকজন জাফরের বাড়িতে হামলা চালায়।

এ সময় জাফরের বড় ভাই আনোয়ার নিহত হন। আহতদের একজনকে ঢাকায় ও বাকিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ