1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার বন্ধ হলো রাজধানীর আল-আশরাফ হাসপাতাল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ৫:৫৬ pm

লাইসেন্স না থাকা, নিম্নমানের আইসিইউসহ নানান অনিয়মের অভিযোগে রাজধানীর আরও একটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়। বন্ধ করে দেয়া প্রতিষ্ঠানটি হল উত্তরা আল-আশরাফ জেনারেল হাসপাতাল লিমিটেড।

স্বাস্থ্য অধিদফতরের চিঠিতে বলা হয়, উত্তরা আল-আশরাফ জেনারেল হাসপাতাল লিমিটেডে গত ২০ জুলাই সরেজমিনে পরিদর্শন করে স্বাস্থ্য অধিদফতরের পরিদর্শন কমিটি। এ সময় প্রতিষ্ঠানটির নানা অনিয়ম দেখা যায়।

এতে বলা হয়- প্রতিষ্ঠানটির হাসপাতাল কার্যক্রম, প্যাথলজি কার্যক্রম এবং রক্ত পরিসঞ্চালনের স্বাস্থ্য অধিদফতরের কোনো অনুমোদন নেই। অনলাইন ডাটাবেজ যাচাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রাপ্তির কোনো আবেদন করেনি।

চিঠিতে আরও বলা হয়- হাসপাতালটির আইসিইউ অত্যন্ত নিম্নমানের, কোনোভাবেই এমন আইসিইউ পরিচালনা গ্রহণযোগ্য নয়। ল্যাবরেটরির পরিবেশ অত্যন্ত নিম্নমানের। অনুমোদনবিহীন ল্যাবরেটরিতে অবৈধভাবে রক্ত পরিসঞ্চালন কার্যক্রম পরিচালিত হয়। এ অবস্থায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হল।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ