
নীলফামারীর সৈয়দপুরে মাদক বিরোধী অভিযানে এক নারীর ৬ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ২৭ জুলাই ঢেলাপীর উত্তরা আবাসনে এ আদালত পরিচালনা করা হয় ।
আদালত সূত্রে জানা যায়, উত্তরা আবাসনে বিভিন্ন মাদক বিক্রি করে আসছে মাদক ব্যবসায়ীরা। এর সূত্র ধরে উত্তরা আবাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রমিজ আলম মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় রবিদুলের স্ত্রী মোছা: মুন্নিকে (৫০) চোলাই মদসহ আটক করা হয় । পরে সেখানে আদালত বসিয়ে মুন্নিকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন আদালত । উদ্ধারকৃত ১০ লিটার চোলাই মদ ধ্বংস করা হয় । মুন্নি দীর্ঘ দিন ধরে উত্তরা আবাসনে চোলাই মদের ব্যবসা করে আসছিল।
জানতে চাইলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রমিজ আলম বলেন, যেকোন মূল্যেই সৈয়দপুরকে মাদক মুক্ত করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস