1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভোলায় ঘরচাপায় মা-ছেলেসহ নিহত ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০ ১০:৩২ am

ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে মা ও দুই ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ। মৃতরা হলেন- চর কচ্চপিয়া গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০) ও তার দুই ছেলে জুনায়েদ (৫) এবং তানজীদ (৩)।

ওসি হারুন অর রশিদ জানান, মঙ্গলবার রাতে দুই ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলেন রিংকু বেগম। রাত ১২টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘরের নিচে চাপা পড়ে রিংকু বেগম ও তার দুই ছেলে মারা যায়।

ঘটনাস্থল থেকে মৃতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ