1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মঙ্গলবার বনানীতে নুরুল ইসলাম বাবুলের দাফন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০ ৭:৪৯ pm

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলকে আগামীকাল মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। এদিন বাদ জোহর যমুনা ফিউচার পার্কের সামনে সীমিত পরিসরে তার জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম এ তথ্য জানান।

তিনি বলেন, চীনের তিনটি হাসপাতালের বিশেষজ্ঞ টিম, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ টিম এবং এভারকেয়ার হাসপাতালের ১০ জন বিশেষজ্ঞ টিম প্রাণান্ত চেষ্টা করেছেন, কিন্তু সফল হতে পারেননি। আজ বিকেল ৩টা ৪০ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ড. মোহাম্মদ আলমগীর বলেন, মরহুমের নামাজে জানাজা অত্যন্ত সীমিত পরিসরে যমুনা ফিউচার পার্কের সামনে আগামীকাল বাদ জোহর অনুষ্ঠিত হবে। এরপর মরহুমকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।

গত ১৪ জুন নুরুল ইসলাম বাবুলের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিনই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়। বিশিষ্ট এই শিল্পোদ্যোক্তার চিকিৎসায় এভারকেয়ারের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুদের নেতৃত্ব ১০ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর বাইরে চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ দিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ