1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পরিবহনে চাঁদাবাজি বন্ধে ঐক্যমত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ ১১:২১ pm

পরিবহন সেক্টরে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে ঐক্যমত পোষণ করেছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ (বার) এর সভাপতিত্বে বৃহস্পতিবার (৪ জুন) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ এক সভায় এ ঐক্যমত পোষণ করেন।

সভায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা, যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

সড়ক সেক্টরে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক-শ্রমিক সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আইজিপি। তিনি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সকল মেট্রোপলিটন কমিশনার এবং রেঞ্জ ডিআইজিগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। তাদেরকে সভায় আলোচিত বিষয়সমূহ প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করেন আইজিপি।

সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহজাহান খান, সহসভাপতি সাদেকুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ