1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ২:১৩ pm

সেপ্টেম্বর শেষে দেশে মোট খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাসে ব্যবধান বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত জুন মাসের তুলনায় সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এ সময়ে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ কমলেও বেসরকারি ব্যাংকে উল্লেখযোগ্য হারে বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। তবে গত তিন মাসে এসব ব্যাংকে খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা।

অন্যদিকে, একই সময়ে বেসরকারি খাতের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা। ফলে সামগ্রিকভাবে ব্যাংক খাতে খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় ব্যাংক খাতের ঋণ আদায় ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ