
” করবো সমবায়,গরবো দেশ সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যে নেত্রকোনায় নানা কর্মসূচীতে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস।
দিবসটি উদযাপন উপলক্ষে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র্যলী আলোচনা সভা,গাছের চারা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে রবিবার সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে সমবায় দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি সালাহ উদ্দিন মাহমুদ।
উপজেলার সমবায়ীদের অংশগ্রহণে এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ,উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহা। আগিয়া একতা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য মানসুরা আলমের প্রতিনিধি মোঃ আব্রাহাম লিংকন, বি আর ডিবি’ র সভাপতি মুজিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, কৃষি শিক্ষা রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সুদিপ্ত সিংহ প্রমুখ।
সভা শেষে শ্রেষ্ট ক্যাটাগরী-১ গ্রামবাংলা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এবং ক্যাটাগরী-২ আগিয়া একতা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।