
মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় তৈরি বিভিন্ন ব্র্যান্ডের ১৪৬ বোতল মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে রৌমারী উপজেলার ৬ নম্বর চর শৌলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর ইটালুকান্দা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রৌমারী থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মোঃ শাহানুর আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চর ইটালুকান্দা গ্রামের মোঃ সবুর আলীর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাড়িটি থেকে ভারতীয় তৈরি বিভিন্ন ব্র্যান্ডের ১৪৬ বোতল মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোঃ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এব্যারে রৌমারী থানা অফিসার ইনচার্জ মো, কাউসার আলী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অফিসিয়াল প্রক্রিয়া শেষে আসামীকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।