1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে অগ্নিকাণ্ডে দোকান ও গোয়ালঘর ভস্মীভূত, ৫ লাখ টাকার ক্ষতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৮:২৪ pm

মোস্তাফিজুর রহমান তারা রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে অগ্নিকাণ্ডে তিনটি গরু, একটি দোকানঘর ও একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. জামাল উদ্দিন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের টালুয়ার চর গ্রামের মৃত আলীর ছেলে মো. জামাল উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে জামাল উদ্দিনের তিনটি গরু, একটি দোকানঘর ও একটি গোয়ালঘর পুড়ে যায়। আগুনের খবর পেয়ে কর্তিমারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিন জানান, আকস্মিক অগ্নিকাণ্ডে তাঁর তিনটি গরু, দোকানঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কর্তিমারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাদ বলেন, “অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ি ও প্রয়োজনীয় জনবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়।”
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি আর্থিকভাবে বিপর্যয়ের মুখে পড়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ