1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জেলার ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য আমাদের ঐতিহ্য: ড. রফিকুল ইসলাম হিলালী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১১:৫০ am

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার ১০টি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।
নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে ১২ অক্টোবর সোমবার বিকেলে এ মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
নেত্রকোনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা পূজা উদযাপন পরিষদ,জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টসহ হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
প্রধান অতিথির বক্তব্যে ড. হিলালী বলেন-জেলার ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য আমাদের ঐতিহ্য। এ ঐতিহ্য অক্ষুন্ন রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজার উৎসব উদযাপন করতে পারেন তা নিশ্চিত করতে হবে। পূজাকে কেন্দ্র করে কেউ যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে,সে জন্য সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি,সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বন্ধন আরও দৃঢ় হোক এটাই আমাদের প্রত্যাশা।
এসময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও জেলার শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ