1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

সিংগাইরের সনাতনী ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি শান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৫:১৪ pm

বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। গতকাল অনুষ্ঠিত পার্লামেন্টারি কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী প্রদত্ত সেই শুভেচ্ছা বার্তা তিনি এলাকার সনাতনী সম্প্রদায়ের কাছে পৌঁছে দেন। সংসদ সদস্য জানান, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রক্ষায় এবং ধর্মীয় উৎসব নিরাপদে পালনে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে সিংগাইর পৌর শহরের আঙ্গারিয়া মহল্লায় গীতা রায় ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এই শুভেচ্ছা পৌঁছে দেন। প্রধান অতিথির ভাষণে তিনি সিংগাইরের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির সুদীর্ঘ ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, এ দেশের মাটিতে প্রতিটি ধর্মাবলম্বীর সমঅধিকার রয়েছে এবং শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ বেলারুশের অনারারি কনসাল ও লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অনিরুদ্ধ রায়ের মা শ্রীমতি গীতা রায়ের নামে প্রতিষ্ঠিত ‘শ্রীমতি গীতা রায় দুর্গোৎসব’-এর ব্যানারে প্রতি বছরের ন্যায় এবারও সিংগাইর উপজেলার ৮৪টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী সজিব কুমার সাহার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদস্য সচিব রাজকুমার রায়।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এবং শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায় যৌথভাবে উপজেলার ৮৪টি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অরুনেশ কর্মকার (অরুন কর্মকার), পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বিশ্বজিৎ কুমার সাহা রাজিবসহ ৮৪টি পূজা মণ্ডপের প্রতিনিধি, রায় পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ