1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পান রপ্তানিতে আর বাধা নেই, স্থগিত হাইকোর্টের আদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৫:৩১ pm

বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র ছাড়া পান রপ্তানি করা যাবে না—হাইকোর্টের এমন আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র নেওয়ার বাধ্যবাধকতা আপাতত থাকছে না।

রোববার (৪ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, চেম্বার আদালতের আদেশের ফলে পান রপ্তানিতে এখন আর আইনগত কোনো বাধা থাকল না।

এর আগে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ আদেশ দেন, সমিতির প্রত্যয়নপত্র ছাড়া বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না। ওই আদেশের ফলে বিদেশে পান পাঠাতে হলে রপ্তানিকারকদের সমিতির কাছ থেকে প্রত্যয়নপত্র নেওয়া বাধ্যতামূলক হয়ে যায়।

হাইকোর্টের ওই আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হয়। বাণিজ্য সংগঠন অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে এ আবেদন করা হয়।

রোববার ওই আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্টের ৬ আগস্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। ফলে পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র নেওয়ার যে শর্ত হাইকোর্টের আদেশের মাধ্যমে কার্যকর হয়েছিল, তা আপাতত স্থগিত থাকবে।

মামলায় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে হাইকোর্টে মামলা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন মন্ত্রণালয়ের আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম।

অন্যদিকে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফয়সাল মোহাম্মদ ফায়েজী।

চেম্বার আদালতের এ আদেশের ফলে পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র সংক্রান্ত বাধ্যবাধকতা আপাতত আর থাকছে না। এতে দেশের পান রপ্তানিকারকদের জন্য বিদ্যমান নিয়মে রপ্তানি কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হলো।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ