1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকার যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১১:০৮ am

ঢাকা জেলার কয়েকটি এলাকায় বিতরণ লাইনের উন্নয়নকাজের জন্য মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গ্রাহকরাসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তন কাজের জন্য অদ‍্য ২৫ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবারহ বন্ধ থাকবে।

এছাড়া, এসব স্থানের আশাপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ