
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনকে গ্রেপ্তার এবং ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৪০ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৩১ জন, উত্তরা বিভাগ ৩৯ জন ও গোয়েন্দা বিভাগ ৬ জনকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেনসিডিল, সাড়ে ১৭ লিটার দেশি মদ, ৭৬০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন, একটি পিকআপ, একটি প্রাইভেটকার, আটটি মোবাইল ফোন, একটি লোহার হাতুড়ি, দুটি চাপাতি, একটি দা, একটি কুঠার, একটি শাবল, একটি ছুরি ও নগদ ৩ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।