1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

গভার্নেন্স এন্ড পলিসি স্টাডিজ সোসাইটি, বাংলাদেশ-এর যাত্রা শুরু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৭:০৩ pm

সকল গভার্নেন্স ও পলিসি স্টাডিজ অধ্যায়নরত ও পাশ করা শিক্ষাথীদেরকে কেন্দ্রীয়ভাবে একটি প্লাটফর্মে নিয়ে আসার জন্য ‘গভার্নেন্স এন্ড পলিসি স্টাডিজ সোসাইটি, বাংলাদেশ’ নামক প্লাটফর্ম গড়ে তোলা হয়েছে। এছাড়াও গভর্নেন্স প্রফেশনালদের মাঝে নেটওয়ার্কিং, নানা রকম গবেষণা্, পলিসি ডায়লগ, ডেমোক্রেটিক ডিবেট সহ বিভিন্ন কার্যক্রমে গভার্নেন্স প্রফেশনাল, স্টেকহোল্ডার, এক্সপার্টদের সমন্বয় করা এই প্লাটফর্মের অন্যতম উদ্দেশ্য।

সুশাসন, লিডারশিপ, পাবলিক পলিসি এবং ই-গভর্নেন্সের সহ সংশ্লিষ্ট বিষয়ের ওপর উচ্চতর প্রশিক্ষণ দেওয়া, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করা, বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে সুসম্পর্ক রাখা সহ সরকার, জনগণ ও পাবলিক প্রাইভেট সেক্টরে সঠিক গভার্নেন্স এর প্রয়োগে সচেতন করা এই প্লাটফর্মের আরেকটি লক্ষ্য। এরসঙ্গে গভার্নেন্স স্টাডিজ প্রফেশনালদের বিভিন্ন দাবি তুলে ধরা, তাদের স্বার্থ রক্ষা করা সহ কর্মসংস্থান সৃষ্টির বিষয় ও এই পেশার পরিচিতি সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজনও এই সংগঠনের লক্ষ্যের মধ্যে রয়েছে।

এই সংগঠনকে পরিচালনা ও লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি করা হয়। অ্যাড. নাজমুল হোসেনক আহ্বায়ক ও হাসিবুল ইসলাম শান্তকে সদস্য সচিব করে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এম সাইফুর রহমান (সোহান), ইঞ্জি মোঃ মহিউদ্দিন মাহি, এসএম আরেফিন, জাফর আহমেদ, নুকাবা মালকা (বিপাশা) ও গোলাম মোহাম্মদ তারেক প্রমুখ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ