1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

ডজন মামলার আসামি ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬ ৬:০৫ pm

রাজধানীর আদাবর থানায় দায়ের করা একাধিক মামলার আসামি ও তালিকাভুক্ত পলাতক সন্ত্রাসী ‘ভাইস্তা বিল্লাল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মে) দিবাগত রাত ২টার দিকে শ্যামলী হাউজিংয়ের ৩ নম্বর রোড এলাকা থেকে আদাবর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি একটি চলমান মামলার এক নম্বর আসামি এবং আদাবর ও মোহাম্মদপুর থানায় তার নামে ৫টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ আরও জানায়, বিল্লালের নেতৃত্বে আদাবর এলাকায় ৮ থেকে ১০ জনের একটি কিশোর গ্যাং সক্রিয় ছিল, যারা ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “সমাজে কিশোর গ্যাং, মাদক, অনলাইন জুয়া, চাঁদাবাজি ও পুলিশ একত্রে চলতে পারে না। তাই দেশপ্রেমিক মানুষদের নিয়ে এ ধরনের অপরাধ নির্মূল করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

তেজগাঁও বিভাগের সহকারী উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ