1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জুলাই যোদ্ধাদের জন্য পৃথক বিভাগ গঠনের ঘোষণা তারেক রহমানের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ ১:৫৫ pm

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জুলাই যোদ্ধাদের জন্য একটি স্বতন্ত্র ডিপার্টমেন্ট গঠন করা হবে। এর মাধ্যমে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা হবে।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর জীবনযাত্রা, চিকিৎসা ও সার্বিক কল্যাণের বিষয়টি রাষ্ট্রের দায়িত্ব হিসেবে দেখতে হবে। এ লক্ষ্যেই আলাদা একটি বিভাগ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণের সমর্থনে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হবে।

তিনি আরও বলেন, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা যেসব কষ্ট ও বঞ্চনার মধ্য দিয়ে যাচ্ছেন, সেগুলোর সমাধানে বিএনপি সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। তাদের সম্মান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই হবে এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জুলাই যোদ্ধাদের ত্যাগ ও অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং রাষ্ট্রের নীতিনির্ধারণে তাদের স্বার্থ অগ্রাধিকার পাবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ