
নেত্রকোনা প্রতিনিধিঃ নানা আয়োজনে নেত্রকোনায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার নেত্রকোনার ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাপাতালের
আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা,আলোচনা সভা।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, বিএনএসবির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদারসহ অন্যরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান,অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা হাযদার জাহান,সাংবাদিক শ্যামলেন্দু পালসহ অন্যরা।
জেলা প্রশাসক বলেন,দৃষ্টি শক্তি মানুষের জীবনে অন্যতম প্রয়োজনীয়। এই দৃষ্টিশক্তি সঠিক রাখতে আধুনিক চিকিৎসাসেবা গ্রহণে সবাইকে সচেতনতার সাথে এগিয়ে আসতে হবে।